লাইলাতুল বরাত আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ মাধ্যম

দরবারে জিলানী শরীফের মাহফিলে বক্তারা

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

উত্তর নালাপাড়াস্থ দরবারে জিলানী শরীফে পবিত্র লাইলাতুল বরাত, সুলতানুল আরেফিন হযরত বায়েজিদ বোস্তামী (.) ও শাহ্‌ আব্দুল মালেক আল কুতুবী (.) ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল ও ফাতেহা শরীফ গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্‌সুফি মুহাম্মদ জুনাইদ। কর্মসূচির মধ্যে ছিলো পবিত্র খতমে কুরআন, খতমে দরুদে নারিয়া, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে আসমাউল হুসনা, খতমে শেফা শরীফ। মোনাজাত পরিচালনা করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ইমাম আল্লামা হাফেজ মুহাম্মদ জালালুদ্দীন কাদেরি। বক্তব্য রাখেন আবুল মনসুর, মীর কাসেম, আব্দুস শুক্কুর, মাওলানা রেজভী।

উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, রবিউল ইসলাম, হাফেজ সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার এ.এন.এম. মতুর্জা, ক্যাপ্টেন আশকারি প্রমুখ। বক্তারা বলেন, পবিত্র লাইলাতুল বরাত হলো আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ মাধ্যম। আখেরী মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নঈমী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএরশাদ উল্লাহর সমর্থনে ডোর-টু-ডোর কর্মসূচি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় ন্যাশনালিস্ট ভলেন্টিয়ারস ফর বাংলাদেশের ‘জাগরণ ভ্যান’