চট্টগ্রাম নগরীর প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান লাইমলাইট গ্রামার স্কুল। গতকাল শনিবার প্রতিষ্ঠানটির ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. খুরশিদ আলমের সভাপতিত্বে ও শিক্ষক নাহিদ সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শৈবাল আচার্য্য।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জহুর উদ্দিন, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে আফ্রিজা ফাইরোজ জানভি, অগ্রজদের প্রতি সম্মাননা জানিয়ে বক্তব্য রাখে দশম শ্রেণির ছাত্র সৌমিত্র দাশ ও নবম শ্রেণির ছাত্রী সিনথিয়া, যৌথভাবে মানপত্র পাঠ করে অষ্টম শ্রেণির ছাত্রী নুসাইবাতুল জান্নাত ওয়ারিশা ও মাইমুনা রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক রুপালী রানী, রিতা ঘোষ, স্রীমা দেবী, জান্নাতুন নাইম, বিদ্যুৎ চৌধুরী, রিঙ্কু দাস, রুমি বড়ুয়া, জান্নাতুল ফেরদৌস, মৌসুমী মজুমদার, লিপি দাস, ফারজানা আক্তার, নিগার সুলতানা, আঞ্জুমান আক্তার, খালেদা আক্তার, মাইনুদ্দিন মুকিম, মুনমুন ঘোষ, লাকি আরা খানম ও মুহাম্মদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মো. খুরশিদ আলম তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক–নির্দেশনামূলক কথা বলেন ও তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।
এর আগে ‘যেতে নাহি দিব’ শিরোনামে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা আবৃত্তি, নাচ, গান পরিবেশন করে সবাইকে মন্ত্রমুগ্ধ করে। পরে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও শিক্ষা সামগ্রী উপহার দেন এবং স্বাধীনতা দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। সবশেষে প্রীতিভোজ ও র্যাগ ডে মিলে দিনটি স্মরণীয় হয়ে উঠে বিদায়ী শিক্ষার্থীদের কাছে। প্রেস বিজ্ঞপ্তি।














