লাইমলাইট গ্রামার স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে লাইমলাইট গ্রামার স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. খুরশিদ আলম। স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. জহুর উদ্দিন জহির ও সহকারী শিক্ষক মুহাম্মদ সাইফুল্লাহ। এতে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রূপালী রাণী, মৌসুমী মজুমদার, নাহিদ সুলতানা, জান্নাতুন নাইম, সাঈদা নিগার সুলতানা, লিপি দাশ, খালেদা বেগম, জান্নাতুল ফেরদৌস ও শ্রীমা দেবী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক খুরশিদ আলম বলেন, স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য একটি গৌরবদীপ্ত দিন। একাত্তর আমাদের অহংকার। একজন প্রকৃত বাংলাদেশি কখনও একে অস্বীকার করতে পারে না। কিন্তু বর্তমানে একশ্রেণির মানুষ নানাভাবে একাত্তরকে হেয় বা বিকৃত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সকলকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বালুভর্তি দুটি ট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ১৬ কিলোমিটার খাল পুনঃখনন শুরু