রোহিঙ্গা-দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১৬০ কোটি টাকা দেবে যুক্তরাজ্য

| মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৭:১৯ পূর্বাহ্ণ

রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আরও ১১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড (১৬০ কোটি টাকা) মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য। গতকাল সোমবার ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এ তথ্য জানায়। যুক্তরাজ্যের এ সহায়তার আওতার রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, পানি, স্যানিটেশন, শরণার্থী ও আশ্রয়দাতা সমপ্রদায়কে শিশু সুরক্ষা সেবা দেবে। বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো বড় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সমগ্র বাংলাদেশের লোকও এ সহায়তা পাবে। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রথমবারের মতো কক্সবাজার সফরে যুক্তরাজ্যের এ সহায়তার ঘোষণা দেন। খবর বাংলানিউজের।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব সমপ্রদায়ের পাশে দাঁড়িয়েছে। সারা বাংলাদেশে মানবিক প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য ইউকে সহায়তার ১১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ডের এ নতুন প্যাকেজটি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। যুক্তরাজ্যের এ সহায়তা কার্যক্রম বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ বাস্তবায়িত করবে।

পূর্ববর্তী নিবন্ধদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে
পরবর্তী নিবন্ধবাঁশখালী কালীপুর হাই স্কুলে স্মরণসভা