রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ মার্চ, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব১৫ এর সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) . . ফারুক এসব তথ্য জানান।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত রোববার ভোর আনুমানিক ৩টার দিকে র‌্যাব১৫ এর সিপিসি১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প৮ ইস্টের বি/৬৬ ব্লকে এ অভিযান পরিচালনা করে। অভিযানে রোহিঙ্গাদের সশস্ত্র দল ‘এআরএ’ গ্রুপের সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ জুবায়েরের শেল্টারে তল্লাশি চালিয়ে অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। শেল্টার থেকে একটি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি পাইপগান, ২ রাউন্ড পাইপগানের গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া আনুমানিক ৫ থেকে ৭ জোড়া এআরএ গ্রুপের সামরিক ইউনিফর্ম, কয়েকটি হেলমেট ও হ্যান্ড গ্লাভস জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‌্যাব। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) . . ফারুক বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবর্ষবরণে মঙ্গল বাদ দিয়ে এবারও আনন্দ শোভাযাত্রা