রোটারি সাগরিকার সিপিআর বিষয়ে কর্মশালা

| বুধবার , ২৮ মে, ২০২৫ at ৯:৪৮ পূর্বাহ্ণ

হঠাৎ করে নিঃশ্বাস বন্ধসহ অজ্ঞান হয়ে যাওয়া মানুষের জ্ঞান ফিরিয়ে নতুন জীবন দিতে পারে সিপিআর। বিশ্বের বহু দেশে এই বিষয়ে সর্বসাধারণের বিশেষ করে যুব–তরুণদের প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক। আমাদের দেশে জীবনরক্ষায় সিপিআর প্রশিক্ষণ এখনো কাগজে কলমে। গত ২৩ মে নগরীর প্রবর্তক বিদ্যাপিঠ মিলনায়তনে চট্টগ্রাম সাগরিকা রোটারি ক্লাব আরোজিত সিপিআর বিষয়ে কর্মশালায় মাস্টার ট্রেইনার ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা.বিপ্লব ভট্টাচার্য একথা বলেন।

চট্টগ্রাম সাগরিকা রোটারেক্ট ক্লাব,আগ্রাবাদ রোটারেক্ট ক্লাব, চট্টগ্রাম সাউথ রোটারেক্ট ক্লাব, চট্টগ্রাম এলায়েন্স রোটারেক্ট ক্লাব ও পোর্টসিটি রোটারেক্ট ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আরিফ আহমেদ।

রোটারেক্টর আবু বকরের পরিচালনায় সিপিআর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন খন রঞ্জন রায়, নুর মোহাম্মদ, কামরুল হাসান মিলন ও ডা.বিপ্লব ভট্টাচার্য। এতে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল খাজা আবদুর রহমান চৌহরভী (রহ.)-এর ১০৪তম সালানা ওরস
পরবর্তী নিবন্ধআজ প্রফেসর আসহাব উদ্দীন আহমদের ৩১তম মৃত্যুবার্ষিকী