রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির পক্ষ থেকে নগরীর কাঠগড় জামিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় গত ১৪ মার্চ ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়া ক্লাবের সহসভাপতি রোটারিয়ান খাজা মাইনুদ্দিন ফরহাদের বাবা ডা. গোলাম কিবরিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ক্লাব সদস্যরা তাদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপি ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, পিপি ছাইফুল হুদা সিদ্দিকী, পিপি মো. ওমর ফারুক, পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, পিপি মুহাম্মদ সাজেদুল হক, আইপিপি জাহেদ ইসলাম, প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমাদাদুর রহমান এবং রোটার্যক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির পিপি মোহাম্মদ সাকিব রানা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ বেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।











