রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের ক্লাব অ্যাসেম্বলী

| রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের প্রথম ক্লাব অ্যাসেম্বলীতে বক্তারা বলেছেন, আন্তর্জাতিক এই সংগঠনের মূল কাজই হলো, সমাজের কম ভাগ্যবানদের জন্য কিছু করা। গত ৩ জুন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের সভাকক্ষে ক্লাবের নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান নাসিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন

অ্যাসিট্যান্ট গভর্নর রোটারিয়ান জয় দেব দাশ জয়, রোটারিয়ান শওকত বাঙালি, রোটারিয়ান মোহাম্মদ শহীদ উল্লাহ, রোটারিয়ান এ. কে.এম সাইদুল ইসলাম বাবু, রোটারিয়ান হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান কামরুল ইসলাম। অ্যাসেম্বলীর পরে জয়েন্ট বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। রোটারিয়ান শ্যামল কান্তি মজুমদারের রোটারি ইনভোকেশন পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ক্লাব সভাপতি রোটারিয়ান নাসিমা আখতার আগামী বছরের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। তিনি গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে ক্লাবের সকল সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন। এতে উপস্থিত ছিলেন রোটারিয়ান কর্নেল (অব.) এবিএম জয়নুর রশীদ, রোটারিয়ান নিলুফার আজাদ, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান বৃজেট ডায়েস, ব্যাংকার এস.এম জোবাইদুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঠ্যক্রমে আবৃত্তি অন্তর্ভুক্তি এখন সময়ের দাবি
পরবর্তী নিবন্ধসিএসইতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা