রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের সভাপতি নির্বাচন

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অফ চিটাগাং হেরিটেজের ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভা নগরীর সাম্পান রেস্টুরেন্টে সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়। ২০২৭২৮ ও ২০২৮২৯ রোটারি বর্ষের জন্য সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, রোটারিয়ান মোহাম্মদ ইকরামুল হুদা ২০২৭২৮ রোটারি বর্ষে ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি ২০২৬২৭ রোটারি বর্ষে ক্লাবের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।

২০২৬২৭ রোটারি বর্ষে ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস। এছাড়া, ২০২৮২৯ রোটারি বর্ষের জন্য সভাপতি নমিনি হিসেবে দায়িত্ব পালন করবেন রোটারিয়ান ওয়াহিদুল ইসলাম অয়ন। উক্ত কার্যনির্বাহী সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান সভাপতি রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহরা ৫নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণায় এরশাদ উল্লাহর স্ত্রী
পরবর্তী নিবন্ধপাঠানটুলী ও গোসাইলডাঙ্গা ওয়ার্ডে শফিউল আলমের গণসংযোগ