রেলওয়ের শীর্ষ তিন পদে রদবদল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়ে প্রশাসনের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকএই তিন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পরিবর্তনের কথা জানানো হয়। রদবদলের প্রজ্ঞাপনে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীণকে ঢাকাস্থ রেলভবনে অতিরিক্ত মহাপরিচালকঅবকাঠামো (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বর্তমানে রেলভবনে কর্মরত রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকউন্নয়ন (এডিজি) হিসেবে দায়িত্ব পালন করা মামুনুল ইসলাম পিইঞ্জকে রেলওয়ে পূর্বাঞ্চলের (চট্টগ্রামের সিআরবি) মহাব্যবস্থাপকের (চলতি দায়িত্ব) দায়িত্ব দেয়া হয়েছে। একই আদেশে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকঅবকাঠামো (এডিজি)) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালকউন্নয়ন (এডিজি) পদে পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্বের পাশাপাশি আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধআজ শুভ জন্মাষ্টমী