বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা ও জেয়াফতের আয়োজন করেছে। শোক র্যালিটি সিআরবি পূর্বাঞ্চলীয় সদর দফতরে শুরু হয়ে কদমতলী হয়ে রেলওয়ে অফিসার্স ক্লাবে শেষ হয়। পরে আলোচনা সভা এবং জেয়াফতের আয়োজন করা হয়।
জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক গোকুল চক্রবর্তীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মো. মহিউদ্দিন বাচ্চু এমপি। প্রধান আলোচক ছিলেন জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শেখ মো. লোকমান হোসেন, উপদেষ্টা অরুণ কুমার দাস, সহসভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম–সাধারণ সম্পাদক মোছাদ্দেদ আল ফেছানী সুমন, সাংগঠনিক সম্পাদক সাইমুম হোসেন ও সাজ্জাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান, আন্তর্জাতিক সম্পাদক শামীম শাহরিয়ার পাপ্পু, সহ সাংগঠনিক সম্পাদক হাছান আহমেদ পলাশ, সহ দপ্তর সম্পাদক জাকির হাসান, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল আলম সাজ্জী, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












