রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের চট্টগ্রাম আগমন উপলক্ষে মতবিনিময়

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার চট্টগ্রামে আগমন উপলক্ষে অভ্যর্থনা জানান জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মো. মোতাহার হোসেন। রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার এবং চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. মোতাহার হোসেনের সঙ্গে চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে গতকাল বৃহস্পতিবার মতবিনিময় করেন।

সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রম, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম এবং জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের স্বাস্থ্যসেবা, ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা রেড ক্রিসেন্টের মানবসেবামূলক কার্যক্রম আরো জোরদার করা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য সেবার পরিধি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনারীবান্ধব নীতিমালা প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা সাঈদ নোমানের
পরবর্তী নিবন্ধশহীদ আলিফরা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী