ঈদকে কেন্দ্র করে নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে চলছে তিন দিনব্যাপী ‘গ্র্যান্ড ঈদ এঙিভিশন’। গতকাল দুপুর থেকে থেকে শুরু হওয়া এই এক্সিভিশন বা মেলায় ক্রেতাদের আলাদাভাবে আকৃষ্ট করছে ‘হোম অ্যান্ড বিইয়ন্ড’ নামের স্টল। সরেজমিনে দেখা গেছে, কয়েকজন ক্রেতা স্টলটির বেডশিট, বেড কাভার, কুশন কাভার, টেবিল ক্লথস বিভিন্ন পণ্য দেখছেন। এছাড়া প্রতিষ্ঠানটির বিক্রয় কার্যক্রম সরাসরি তদারকি করছেন হোম অ্যান্ড বিইয়ন্ডের স্বত্বাধিকারী সাবাবা সাত্তার সাবিন।
গতকাল বিকেলে তিনি আজাদীকে বলেন, আমি রেডিসন ব্লুতে গত ৬ বছর ধরে মেলায় অংশ নিচ্ছি। তবে ব্যবসার শুরু করেছিলাম আজ থেকে ১০ বছর আগে। ফেসবুক পেজের মাধ্যমে আমার ব্যবসা সম্প্রসারিত হয়। তবে আমাদের মোট পণ্য বিক্রির ৭০ শতাংশই হয় অনলাইনে। তবে আমরা নিয়মিত বিভিন্ন এক্সিভিশন বা মেলায় অংশও নিচ্ছি। ইতোমধ্যে ঢাকায় চারটা প্রদর্শনী শেষ করেছি। এছাড়া আমরা বছরে সব মিলিয়ে ১৫–২০টা প্রদর্শনী করি থাকি। বেশ ভালো সাড়া পাচ্ছি। কারণ আমার স্টলে চীন, ভারত ও দেশে তৈরি রপ্তানি মানসমৃদ্ধ পণ্য বিক্রি করছি। আবার প্রাইসও সহনশীল। যেমন আমার স্টলে ১ হাজার থেকে শুরু করে মানভেদে ১০ হাজার টাকার বেড শিটও রয়েছে। এছাড়া কুশন কাভার পাবেন ৪০০ টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকার মধ্যে। টেবিল ক্লথ পাবেন দেড় হাজার টাকায় এবং বেড কাভার পাবেন আড়াই হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে। মোট কথা হচ্ছে, ভালো মানের পণ্য একই সাথে দামে সাশ্রয় হওয়ার কারণে আমাদের প্রতিষ্ঠান ‘হোম অ্যান্ড বিইয়ন্ড’ এর আলাদা খ্যাতি রয়েছে। এছাড়া আমাদের অনলাইন এবং এঙিভিশনে পণ্যের দামের মধ্যে কোনো পার্থক্য নেই।











