চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির বার্ষিক সাধারণ সভা কোট হিল সমিতির ১ নং মিলনায়তনে সভাপতি মুহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক রির্পোট পেশ করেন মো. আকবর আলী এবং অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করেন মো. মনিরুল ইসলাম।
অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক এম মোক্তার আহাম্মদ, সমিতির উপদেষ্টা মো. ইউনুছ, এম আবদুল মালেক, মো. আইয়ুব, এম জাহাঙ্গীর আলম, মালিক লাল বিশ্বাস, গোফরান উদ্দিন, এইচ এম নুরুল আলম।
উপস্থিত ছিলেন সানু বিশ্বাস চন্দন, মো. সেলিম উদ্দিন, শহিদুল ইসলাম শহীদ, মো. কামরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম হৃদয়, সমাজ কল্যাণ, মো. আকবর, জয়নাল আবেদীন হিরু, মো. আনোয়ার হোসেন, মো. আবু ছৈয়দ, মো. ওসমান গনি, মো. শাহজাহান (৩) ও মো. কামাল উদ্দিন। বক্তারা বলেন, দলিল লেখকগণ বর্তমানে পেশাগত দৈনন্দিন কার্যক্রমে নানাভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে। তাই দলিল লেখক সমাজের ন্যায্য অধিকার সুরক্ষা ও পেশাগত মানোউন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ দাবি আদায়ে ঐক্যের কোন বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।












