রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবক নাসির উদ্দীন ফিতা কেটে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়নতারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহাদুর মিয়া ও আবদুর রহিম। লুৎফুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন স্কুলের পরিচালক আল হাসান মনজুর। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফেরদৌস আকতার, ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল এবং সদস্য সচিব জামশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফয়সাল, রুমি আক্তার, নুসরাত জাহান, নাজনিন আকতার ও মুন্নী আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম সম্পন্ন হয়।











