রাত গভীর হলে দুঃখগুলো আরো নিকটে আসে,
একাকী প্রহর নিস্তব্ধতার সাথে মিলিয়ে একাকার হয়ে যায়।
নিঃশব্দ ভাষাগুলো আরো নিশ্চুপ হয়ে যায়;
কখনো কথার আঘাতে, কখনো বা স্বভাবের অভ্যাসে,
কখনো বা ভীষণ অভিমানে।
শ্মশান নীরবতায় ক্লান্ত হয়ে পড়ে থাকে শুধু কায়া,
ফুরাচ্ছে সময় বাড়ছে আয়ু,
আর দিনের শুরু যেন জানিয়ে দিচ্ছে ভীষণ তাড়া করে;
হায়াতের যত দিন যাচ্ছে,
পৃথিবীর বুক থেকে রুহের সময় ততই ফুরিয়ে আসছে।









