রিডার্স স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ

| রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৮:৪৫ পূর্বাহ্ণ

রিডার্স স্কুল এন্ড কলেজ অক্সিজেন ক্যাম্পাসে পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন, নামাজ, রচনা লিখন, হামদ্‌ ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত ৫ মার্চ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন আইআইইউসির সিন্ডিকেট সদস্য ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন লায়ন মো শফিকুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির,অধ্যক্ষ আব্দুল্লাহ ওমর ফারুক, জাহাঙ্গীর হোসাইন, সাইফুল ইসলাম প্রমুখ। শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিটি মেয়রের সাথে দক্ষিণ কাট্টলী মহাতীর্থ বারুণী স্নান পরিচালনা পরিষদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা অসিত সেন তাঁর কর্মগুণে আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন