রিডার্স ইংলিশ স্কুলে ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৬:১৫ পূর্বাহ্ণ

রিডার্স ইংলিশ স্কুলের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ক্বেরাত, হামদ, নাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ গত ৪ মার্চ চান্দগাও আবাসিক এলাকায় স্কুল ক্যাম্পাসে পরিচালনা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাওলানা আবদুল হামিদ ও সাকিবের তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিসেস সামসাত জাহান, প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল হক আকিব, কো অর্ডিনেটর মো ইরতিজা, মিসেস সেলিনা আকতার, মিসেস আকলিমা হাশেম, সাইরন সাকি, নাবিলা আহসান, ফারিহা জাবিন ঐশী, জান্নাতুল মাওয়া প্রমুখ। কোরআন এর মাসে রমজানের ফজিলত ও তাৎপর্য, সহিহ কোরআননামাজ শিক্ষা এবং দোয়া দরুদের ফজিলত ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় দক্ষতা অর্জনে কর্মসূচী গ্রহণ করা হয়। প্রতিষ্ঠানের আয়োজনে প্রথম রমজান থেকে শিক্ষার্থীদের পক্ষকালব্যাপী সহীহ কুরআন, নামাজ, দোআ ও মাসয়ালামাসায়েল শিক্ষার প্রশিক্ষণ দেয়া হয় এবং ক্বেরাত, সূরা প্রতিযোগিতায় অংশগ্রণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের নেতৃত্বে বদলে যাবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধদারুল হেরা মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল