রিডার্স ইংলিশ স্কুলের আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

| বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

নগরীর রিডার্স ইংলিশ স্কুলের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার চাঁন্দগাওস্থ ফরচুন মাঠে অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের সভাপতি মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মনজুরুল কিবরিয়া। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান আলমগীর সবুজ, দৈনিক কালবেলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান সাইদুল ইসলাম, লায়ন মো. শফিকুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিসেস সামসাত জাহানের তত্ত্বাবধানে ও শিক্ষিকা সাইরিন সাকির সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল হক আকিব, কোঅর্ডিনেটর মো. ইরতিজা, কমিটির আহবায়ক মিসেস সেলিনা আকতার, আকলিমা হাশেম, মাওলানা আবদুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে, ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্বা নিবেদন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টে হাউস ভিত্তিক বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইমরান খানের সুচিকিৎসার আবেদন ১৪ সাবেক অধিনায়কের
পরবর্তী নিবন্ধইংলিশ প্রিমিয়ার লিগে থাকছে ইফতারের বিরতি