রিকশাওয়ালাদের মাঝে এপেক্স ক্লাব কর্ণফুলীর ঈদসামগ্রী বিতরণ

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ইন্টারন্যাশনাল এপেক্স বাংলাদেশ জেলা৩ এর এপেক্স ক্লাব অব কর্ণফুলীর পক্ষ থেকে গতকাল নগরীর ২ নং গেট এলাকায় রিকশাওয়ালাদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

ক্লাব সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন এপেক্স জেলা০৩ এর গভর্নর মো. গোলাম কবির, আইপিডিজি এম সরোয়ার উজ্জামান চৌধুরী, পিডিজি জামাল হোসেন, ক্লাবের বোর্ড মেম্বার পুষ্পেন দাশ, জাহাঙ্গীর আলম পাটোয়ারী, সাধারণ সদস্য মনিরুল আলম বায়েজিদ, মিল্কী বড়ুয়া, স্বপ্না আক্তার, আমিনুর রহমান হাসান, সাংবাদিক মুজিব উল্লাহ তুষার প্রমুখ।

অনুষ্ঠান শেষে ক্লাবের সভাপতি মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণসংহতি আন্দোলন ইপিজেড থানার বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধগাউসুল আযম (রাঃ) মসজিদে ভবঘুরে উন্নয়ন সংস্থার কোরান শরীফ বিতরণ