‘রাসুল (দ.) এর আদর্শে দুনিয়া আখেরাতের শান্তি নিহিত’

ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তারা

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে এক মিলাদ মাহফিল ১৪ অক্টোবর বাকলিয়া কল্পলোক আবাসিক বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা জুলফিকার আলী চৌধুরী’র সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন আলামিন বারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুল আজিজ আনোয়ারী। বিশেষ আলোচক ছিলেন বারখাইন জুমহুরিয়া সুবহানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল হালিম আলকাদেরী, অত্র মসজিদের খতিব মাওলানা আমির হোসাইন আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন হাজী গোফরান উদ্দিন মুন্সি, রেজাউল করিম জুয়েল, কামাল উদ্দিন সওদাগর, ইকবাল চৌধুরী রাসেল, তসলিম উদ্দিন, এড. তাজুল ইসলাম, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ জাহিদুল ইসলাম হিরো, গিয়াস উদ্দিন, মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ খোরশেদ খান, ইউনুছ সওদাগর, মোজাফফর আহমদ, আহমদ মিয়া সওদাগর প্রমুখ। বক্তারা বলেন, রাসুল করিম (.) এর সুমহান আদর্শে দুনিয়া ও আখেরাতে শান্তি নিহিত।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা সরকারের অগ্রযাত্রা রোধ করতে পারবে না কেউ
পরবর্তী নিবন্ধদক্ষিণ বৈলতলী একতা সংঘের শিক্ষা সামগ্রী বিতরণ