রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর আগে মহামান্য কিংবা মাননীয় নয়

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

সরকারের দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র কিংবা সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ লেখা যাবে না। খবর বিডিনিউজের।

পরিপত্রে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনে থাকা সব দপ্তরকে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিষয়টিকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে তুলে ধরে এ নির্দেশ ‘অবিলম্বে’ কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে গাড়ি চাপায় প্রাণ গেল পথচারী বৃদ্ধের
পরবর্তী নিবন্ধথানচিতে স্কুল থেকে প্রধান শিক্ষককে নিয়ে গেল সন্ত্রাসীরা