আজ মিত্র, কাল শত্রু
আমাদের নেতা উড়ে উড়ে চলে
সুরে সুরে দেন বক্তৃতা
কারো কারো কথা মিষ্টি ভীষণ
কারো কথা ঠিক টক–তিতা।
কখনও নেতার কালকের কথা
আজকের পুরা উল্টা,
ধামাচাপা দেন সব অন্যায়
স্বীকার হয় না ভুলটা।
গতকাল যিনি শত্রু ছিলেন
আজকে আপন–মিত্র,
সেই নেতা মানে আবোল–তাবোল
স্ব–বিরোধী ভাব–চিত্র।












