মশকরা
কী দেখছি, কী শুনছি
বলার কোনো কারণ নেই
যদিও এখন বলতে পারি
বলায় কোনো বারণ নেই।
ঘরে–বাইরে চতুর্দিকে
চলছে কেবল মশকরা–
সঙ্গে আছে কমপিটিশন
তাঁকেই কেবল বশ করা।
আমরা হলাম আম–জনতা
রাজনীতিতে আস্থা চাই–
নিশ্চিন্তায় দিন কাটানোর
একটা কেবল রাস্তা চাই।
| সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ
