রাশেদ রউফ-এর অন্ত্যমিল

কোনোমতে চলা

| সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:২০ পূর্বাহ্ণ

যে যা’ই ভাবে ভাবতে থাকুক

চলার মতো চলছি না

যে যা’ই বলে বলতে থাকুক

বলার মতো বলছি না।

এক পা যদি সামনে চালাই

দুই পা রাখি পেছনটায়

ভুল করলেও ইতিহাসে

মন দিই না লেসনটায়।

তখ্‌ত যাদের ভক্ত তাদের

এটাই যেন ধর্ম আজ

তার ভেতরে এগিয়ে যাওয়া

বেঁচে থাকাই কর্ম আজ।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধনিশ্চিহ্ন হওয়ার পথে জমিদার বাড়ির ‘তেরজুরি’