হিংসায় হিংসা বাড়ে
শত্রু মিশেছে শত্রুর সাথে
ওরা ওরা আজ মিত্র
কখনো বন্ধু কখনো শত্রু
বিচিত্র এই চিত্র।
শয়তান যারা পিছু লাগে তারা
কিছু পেতে চায় পকেটে
এদিকে ওদিকে ছোরা হাতে নিয়ে
ঘোরাঘুরি করে ল’ কেটে।
দূরত্ব নয়, মিলে মিশে চলো
ভালোবাসা সাথে দরকার
হিংসায় বাড়ে হিংসা কেবল
বুঝে নিক নয়া সরকার।









