নতুন করে দেশ গড়
দুঃখ থাকলেও থাকতে পারে
এখন ওসব বাদ দে
ভাত জোটে না যাদের পাতে
তাদের পেটে ভাত দে।
দরকার নেই লোক দেখানোর
ভালোবাসা বক্ষে নে
কর্মে ধর্মে মর্মে মর্মে
ন্যায়–নীতির পক্ষে নে।
কাজ রয়েছে যেসব হাতে
সব ক’টি কাজ শেষ কর
উৎসাহ আর উদ্দীপনায়
নতুন করে দেশ গড়।











