রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

বুকে থাক সমপ্রীতি

ফাগুন এসেছে আনন্দ নিয়ে

চারদিকে কলরব

অলিতে গলিতে মেতেছে সকলে

হই হই উৎসব।

আতঙ্ক যত ধুলোয় লুটাবে

সাজ সাজ আজ রব

গর্তে লুকাবে হিংস্র প্রাণিরা

দূরে সরে যাবে মব।

চাই না কোথাও অত্যাচার আর

চাই না কোথাও ভীতি

মিলে মিশে থাক দেশের মানুষ

বুকে থাক সমপ্রীতি।

পূর্ববর্তী নিবন্ধ১৭ ফেব্রুয়ারি রমজানের স্বাগত র‌্যালি সফল করুন
পরবর্তী নিবন্ধসম্পর্কের আয়নায় জীবনবোধ