রাশেদ রউফ – এর অন্ত্যমিল | সোমবার , ২৩ জুন, ২০২৫ at ১১:৪৯ পূর্বাহ্ণ যুদ্ধ চতুর্দিকে ঝগড়া–বিবাদ চতুর্দিকে দ্বন্দ্ব বিশ্বে এখন রক্তারক্তি হাওয়ায় বিষের গন্ধ। হামলা চলে দেশ–বিদেশ হামলা চলে মস্ত এই হামলায় আমরা সবাই হচ্ছি ক্ষতিগ্রস্ত। কে করবে তার সমাধান কে দাঁড়াবে সামনে দোহাই তোদের : ‘যুদ্ধ থামা আল্লাহ খোদার নাম নে’।