কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন তৈরির কাজে ব্যবহৃত ১হাজার ৬শ পিস বাউন্ডলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এসময় একটি মিনি পিকআপ জব্দ করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতরা হলেন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা মোঃ শাহজাহান (২৫),মোঃ ইলিয়াছ (১৯) ও আতিকুর রহমান (২৫)।বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় এ অভিযান চালানো হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া।
রামু থানা সুত্রে জানা যায়, কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা এলাকায় একটি অস্হায়ী চেকপোস্ট বসানো হয়।
একটি মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ থামতে বলে। গাড়ীটি ধাওয়া করে আটকানো হয়।পরে
গাড়িটি তল্লাশি ৩২টি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে সর্বমোট ১,৬০০ পিস বাউন্ডলি উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, এসব বাউন্ডলি মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে রামু থানায় মামলা একটি মামলা দায়ের করেন। যার
এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম মনিরুল ইসলাম ভূইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন এ সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।












