রামপুর উদিচী শিকলবাহার জয়

পাইওনিয়ার ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর ক্রীড়া সংস্থা আয়োজিত, ইস্পাহানি মহানগরীর পাইওনিয়ার ফুটবল লিগে রামপুর উদিচী সংসদ এবং শিকলবাহা স্পোর্টস একাডেমি নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল সোমবার দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় রামপুর উদিচী সংসদ ১০ গোলে মাঝিরঘাট ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। ৩৮ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে গোল করেন মো. আলি আলমী। দিনের দ্বিতীয় খেলায় শিকলবাহা স্পোর্টস একাডেমি ২০ গোলে আরজি ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ১৫ মিনিটে গোল করেন আরাফাত হোসেন। এরপর ৬৭ মিনিটে গোল করেন দীন দাশ। আজকের খেলা: চট্টগ্রাম ফুটবল ট্রেডিং সেন্টারদক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি (দুপুর.১৫টা), জুলদা স্পোর্টস একাডেমিমিরসরাই ফুটবল একাডেমি (বেলা৩টা)

পূর্ববর্তী নিবন্ধমোস্তাফিজকে বাদ দেওয়া উচিত হয়নি : শশী থারুর
পরবর্তী নিবন্ধইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে খুলনা ৪৭ রানে অলআউট!