রান্নাঘরে নারীর রক্তাক্ত মরদেহ

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৮:৩৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় রান্নাঘর থেকে রাম্রা মারমা (৪১) নামে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাম্রা মারমা ৩ ছেলে ও ১ কন্যার জননী।

নিহতের মেয়ে কলেজছাত্রী আনুমা মারমা জানান, গত সোমবার রাত ১০টার দিকে আনুমা ও তার মা রাম্রা মারমা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নিজ শয়ন কক্ষে। সকাল সাড়ে ৭টার দিকে ঘুমে থেকে উঠে তার মাকে ঘরে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে রান্নাঘরের বিছানায় কম্বল মুড়ি দেয়া অবস্থায় দেখতে পান। পরে কম্বল সরাতেই মাথা ও গলায় আঘাতের চিহ্নযুক্ত রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ের ফসলি জমি এখন পুকুর
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ছয়তলা ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু