নগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউরি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার দায়ে ১৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. হুমায়ুন কবির (২৫), সাজ্জাদ হোসেন (২৮), মো. নাজিম (৪৫), মো. শুভ (১৮), মো. তারেক (২২), মো. ইউসুফ (২২), মো. মারুফ, মো. সাগর (২০), মো. রকি (১৮), মো. আব্দুল হামিদ (৩৮), মো. লোকমান (২৬), দেলোয়ার হোসেন রোমান (২০) ও মো. তানজীব আহাম্মদ (৪০)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, নগরীর কাজীর দেউরি এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাফেরার দায়ে ১৪ জনকে বিনা পয়োয়ানায় গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।









