রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না

জামায়াতের উদ্দেশে ফখরুল

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৪ পূর্বাহ্ণ

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া নিয়ে জামায়াত ইসলামী জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও১ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে নির্বাচনি সভায় তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বিএনপি সবসময় কাজেকর্মে বিশ্বাস করি। আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটা দল আপনাদের সামনে আসছে, আপনারা চিনেনও। এদেরকে আমরা আগে কখনো দেখি নাই। তারা আমাদের সাথে থাকছে, আমরা একসাথে ছিলাম। খবর বিডিনিউজের। জামায়াতের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এখন তারা আসছে নির্বাচন করবে, ভালো কথা। যে কেউ রাজনীতি করতে পারে। রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না। আর গীবত গাইবেন না, গীবত গাইবেন না। অন্যের সমালোচনা ওইভাবে করবেন না। এই দলটা সম্পর্কে একটু কথা বলবোআমি তাদের প্রার্থী সম্পর্কে কথা বলবো না। কিন্তু দলটা সম্পর্কে বলবো। এই জামায়াতে ইসলামইসলামের কথা বলে, কিন্তু দেখবেন আজকে অনেক মাওলানা সাহেব, বিশেষ করে চরমনাই পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছে জামায়াত কোনো ইসলামী দল না।

জামায়াত, ইসলামের নামে প্রতারণা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমাদের অনেক আলেমওলামারা তারা পরিষ্কার করে বলতেছে জামায়াতে ইসলাম, ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে আর ভুল বোঝাচ্ছে। আমাদের সাধারণ মাবোনদেরকে ভুল বোঝাচ্ছে যেদাঁড়িপাল্লায় নাকি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে! নাউজুবিল্লাহ।

তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে তার আমলের ওপর; আল্লাহ তায়ালা তাকে বেহেশতে দেবে কিনা সেটা আল্লাহ নির্ধারণ করবে। জামায়াতের আমিরের ‘এঙ’ পোস্ট নিয়ে মির্জা ফখরুল বলেন, কয়েকদিন ধরে টেলিভিশনে, মোবাইলে অনেক কথা হচ্ছে। তার মধ্যে একটা কথা আসছে জামায়াতে আমির সাহেব মহিলাদের নিয়ে অশ্লীল কথা বলেছে। দেখছেন আপনারা? আল্লাহ তায়ালা বলছেনমায়ের পায়ের তলে বেহেশত। সেই মাবোনদের যদি আমার সম্মান করতে না পারি; তার সম্পর্কে যদি কটু কথা বলি তাহলে কি আমরা কোনোদিন বেহেশতে যাইতে পারবো? আমরা কি ভালো কাজ করতে পারব?

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত ২ প্রতিষ্ঠানে নতুন মুখ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ও ঢাকায় ভূমিকম্প অনুভূত