রাঙ্গুনিয়া লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে ২ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

| মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৭:০১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে ২ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছিল বিনামূল্যে চিকিৎসা সেবা, গীতা পাঠ, প্রসাদ বিতরণ।

মন্দির কমিটির সভাপতি প্রকৌশলী সজীব দাশ দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্রের বোর্ড অব ট্রাস্ট চেয়ারম্যান প্রকৌশলী ঝুলন কুমার দাশ। মহান অতিথি ধর্মীয় ব্যক্তিত্ব দীপেন সাহা।

বিশেষ অতিথি ছিলেন লোকনাথ সেবক সংঘ কেন্দ্রিয় সহসভাপতি লায়ন তপন কান্তি দত্ত, লোকনাথ সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী, প্রীতি দেব, মুক্তি সাধন বড়ুয়া, সুধীর দাশ মিল্টন।

উপস্থিত ছিলেন রাজু দেব, রাসেল দেব, জিতু দেব, মিশন দেব, চন্দন দে, অভি দে, শিমূল দেব, রুবেল দেব, সুবল দেব, জয় দেব, জয়ধন দেব,রাজু দে, অমিত দেম, অমিত বিশ্বাস, পাপন শীল, সুভাস দেব, শংকর দে, শান্ত দে, অর্পণ দে, নিলয় দাশ, রুপন দাহ, পলাশ দেব প্রমুখ। সভায় অতিথিবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়। অতিথিবৃন্দ মন্দির উন্নয়নে সহায়তা করার ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সাড়ে ৭৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস
পরবর্তী নিবন্ধআনোয়ারা পরৈকোড়ায় দোলযাত্রা উৎসব