রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঠান্ডাছড়িতে অবস্থিত শাহ মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন চারতলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রবাসী দুই সহোদর ইকবাল হোসেন সিকদার ও জাকির হোসেন সিকদার সুমনের অর্থায়নে প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মিত হচ্ছে। তাদের মায়ের স্মৃতি রক্ষার্থে ভবনটির নামকরণ করা হয়েছে ‘হাজেরা বেগম ভবন’। জানা যায়, ২০০৫ সালে সাতকানিয়া গারাংগিয়া দরবার শরীফের পীর শাহ মাওলানা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ.) এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ২১ বছর জরাজীর্ণ টিনশেড ও বেড়ার ঘরে একাডেমিক ও আবাসিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৩০০ জন অনাবাসিক ও ৬০ জন আবাসিক এতিম ছাত্র অধ্যয়নরত রয়েছে। সমপ্রতি প্রবাস থেকে দেশে ফিরে দুই ভাই মাদ্রাসার অবকাঠামোগত বেহাল দশা দেখে এই বহুতল ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খন্ডলিয়াপাড়া মাদ্রাসার পরিচালক আল্লামা সুলতান আহমদ, ভবন নির্মাণ দাতাদের পিতা হাজী আজিজুল হক সিকদার, দাতা ইকবাল হোসেন সিকদার ও জাকির হোসেন সিকদার সুমন।
উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া ব্রিকসফিল্ড মালিক সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খায়রুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু, ইউপি সদস্য মুসলিম সিকদার এবং মাদ্রাসার সুপার ইসহাক মজিদী প্রমুখ। শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেন ইকবাল হোসেন সিকদার ও জাকির হোসেন সিকদার সুমন।












