রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকালে ইত্তেহাদে ওলামায়ে ইসলাম কোদালা ও আবনায়ে কোদালা ওলামা সংস্থার যৌথ উদ্যোগে এই কর্মসূচী করা হয়। এদিন সকালে কোদালা ধোপাঘাট থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে শেষ করা হয়। এতে রমজানের পবিত্রতা রক্ষার্থে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
পরে কোদালা চৌমুহনী এলাকায় আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন কোদালা মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আবদুল কাদের। ইত্তেহাদে ওলামায়ে ইসলাম কোদালার সভাপতি মাওলানা আবুল ফয়েজ আনছারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপদেষ্টা মাওলানা হাফেজ জাফর সাদেক, সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, সদস্য মাওলানা আবদুল মাবুদ, আবনায়ে কোদালা ওলামা সংস্থার সভাপতি মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ মাসুম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মনছুর, মুফতি গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম আমিনি, মাওলানা আব্দুল করিম, মাওলানা মুহাম্মদ লোকমান, মাওলানা মুহাম্মদ ইলিয়াস, ক্বারী মুহাম্মদ ইউসুফ, শেখ সাবের, হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিবুল্লাহ, মাওলানা সালেহ আহমদ, মাওলানা মুহাম্মদ এনাম, মুফতি জয়নুল আবেদীন, মাওলানা মুহাম্মদ লোকমান, মাওলানা মুহাম্মদ ইসমাঈল, হাফেজ মাওলানা মুহাম্মদ খোরশেদ, মাওলানা আবুল বশর, সমাজসেবক এনাম সওদাগর, ইউনুস মনি, নুরুল আলম মেম্বার, মোহাম্মদ সেলিম প্রমুখ। এতে সর্বস্তরের আলেম ওলামাবৃন্দ এবং তৌহিদি জনতা অংশগ্রহণ করেন।












