বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে ২০২৫–২০২৭ সেশনের জন্য গঠিত নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান থানা সদরের একটি হলরুমে শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যক্ষ কে এম মুছা। উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার আব্বাস আলী চৌধুরী মুন্নার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি এডভোকেট সেকান্দর চৌধুরী, নির্বাহী সভাপতি নুরুল আজিম, নির্বাহী সভাপতি ইউসুফ সিকদার, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি কাজী মো. ইউসুফ, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এম ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দর আলী, সাংগঠনিক সম্পাদক মাস্টার নাজিরুল ইসলাম, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মিজান, অর্থ সম্পাদক মাস্টার খিজির হায়াত প্রমুখ।
অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। মানুষের মানবিক অধিকার নিশ্চিতে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে এই কনকনে শীতে সাধারণ গরীব অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান। অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের নবনির্বাচির নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করানো হয়।











