রাঙ্গুনিয়ায় মাদরাসা ছাত্রকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মো. আইয়ুব আলী (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্য ঘাগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইয়ুব আলী ওই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মাদরাসা বন্ধ থাকায় সে বাড়িতে আসে। অভিযোগ অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিনদিন এশার নামাজের সময় ওই শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায় আসামি আইয়ুব আলী। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার যৌন নিপীড়ন করা হয় এবং বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়। স্বজনরা প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করান এবং পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিমের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯() ধারায় একটি মামলা দায়ের করা হয়। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, মামলার পর থেকেই আসামি পলাতক ছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমব সৃষ্টির ব্যাপারে কর্ণফুলীতে থাকবে জিরো টলারেন্স নীতি
পরবর্তী নিবন্ধকোটি টাকার বিদেশি সিগারেট ও শুঁটকিসহ দুই পাচারকারী আটক