রাঙ্গুনিয়ায় মাদকসহ একজন আটক, মদ ও গাঁজা উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক বক্তিকে আটক করেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের নবগ্রাম ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও ২০ পুরিয়া গাঁজা উদ্ধার হয়। আটক ব্যক্তির নাম সম্ভু দে (৫৫)। তিনি রাঙ্গুনিয়া থানার চারা বটতলা এলাকার রবীন্দ্র লালা দের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে চন্দ্রঘোনা কদমতলী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের নবগ্রাম ফেরিঘাট জামে মসজিদের পাশের একটি ব্রিক ফিল্ডের রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় মাদক কেনাবেচার প্রস্তুতিকালে সম্ভু দেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০ লিটার চোলাইমদ এবং ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচবি উপাচার্যের সঙ্গে নবনির্বাচিত চবিসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে তৎপর প্রশাসন