রাঙ্গুনিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন এবং স্কুল শিক্ষক ও অভিভাবকদের “দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি ও পরিবেশ সচেতনতা” বিষয়ক প্রশিক্ষণ সাপলেজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই কর্মসূচির আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আকতার। উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ দপ্তরের সমপ্রসারণ অফিসার কল্পনা চাকমা, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ছোটন কান্তি বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় গাছের টুকরোর চাপায় শিশুর মৃত্যু