রাঙ্গুনিয়ায় ইকবাল হোসেন নামে সৌদিয়া প্রবাসী এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার বাড়ির কাছ থেকে পরিত্যক্ত একটি বন্দুক উদ্ধার করা হয় এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ছাত্রদল সভাপতি।
পুলিশ ওই ঘটনায় গতকাল সোমবার তার সাত দিনের রিমান্ড আবেদন করলে, আদালত তা নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেন। এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী এডভোকেট কামাল হোসেন চৌধুরী।












