রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ৭ জন গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:১৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া খেলার দায়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খোরশেদ তালুক পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. কুদ্দুস মিয়া (৫১), নুরুল হক (৪৫), মো. নাসের (৩৯), মো. পারভেজ (৪০), মো. আজিজুল হক (৪৪), মো. সেলিম (৪৫) ও মো. আব্দুল কুদ্দুস (৪২)। তারা সকলে ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে নন এফ.আই.আর (নং১০/২৬) মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে একইদিন আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধজুলাইযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিলে নজরুল ইসলাম
পরবর্তী নিবন্ধউদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি