রাঙ্গুনিয়ায় পোমরা খাঁ মসজিদে বৃক্ষরোপণ কর্মসূচি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় অবস্থিত ঐতিহাসিক খাঁ মসজিদ আজল উদ্দীন ওয়াকফ এস্টেটে (ইসি নং১৩৮৪) পোমরা খাঁ মসজিদ পরিচালনা কমিটি, মুসল্লি ও এলাকাবাসীর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও মিলাদ মাহফিল গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম অঞ্চল৩ এর ওয়াকফ পরিদর্শক মো. আলাউদ্দিন ও পোমরা খাঁ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা জরীফ আলী আরমান। কর্মসূচির আওতায় মসজিদ সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির ফলের ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহসভাপতি হামিদ শরীফ মেম্বার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাদ্দাম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মঈনুল ইসলাম, সহঅর্থ সম্পাদক এমদাদুল ইসলাম বাদশা, আব্দুল মুত্তালেব পারভেজ, দিদারুল ইসলাম, একরাম উল্লাহ রিপন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কর্মসূচিতে মোয়াজ্জিন মাওলানা আবু জাফর, মাওলানা আব্দুল মান্নান হারুনী, হাজী আব্দুস সাত্তার, কোরবান আলী সওদাগর, কাজী জসিম প্রমুখ। পরে ওয়াকফ পরিদর্শককে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। একইদিন রাতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ্‌ সুফি সৈয়দ মছিহুদ্দৌলা (মা.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ২০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
পরবর্তী নিবন্ধসম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই