রাঙ্গুনিয়ায় চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ০১টি চোরাই ষাঁড় গরু উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের রানীরহাট গরুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ আজিজুর রহমান (২৫)। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোদার পাড় ১নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুল আলমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পৌনে ১টার দিকে রানীরহাট গরুর বাজারে একটি সাদালালচে রঙের চোরাই ষাঁড় গরুসহ এক যুবককে স্থানীয়রা আটক করে রেখেছে বলে খবর আসে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুসহ আজিজুর রহমানকে হেফাজতে নেয় এবং আনুমানিক ৭০,০০০ টাকা মূল্যের গরুটিকে জব্দ করে।

পূর্ববর্তী নিবন্ধবাবুল কানুনগো
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কাঠ ভর্তি দুটি চাঁদের গাড়ি জব্দ