রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট ঈদগাহ মাঠে ২৬তম ত্বরিকত সম্মেলন শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। এদিন আসরের নামাজের পর থেকে ফটিকছড়ি সৈয়দ বাড়ী দরবার শরীফের নির্দেশনায় গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ, রাঙ্গুনিয়া উপজেলা ও পোমরা ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি তেলপারই সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহছুফী সৈয়দ মছিহুদ্দৌলা (মা.জি.আ.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত–এর চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী (মা.জি.আ.)। প্রধান বক্তা হিসেবে ত্বরিকত ও শরীয়তের গুরত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করেন গাউছিয়া যুব সমিতি বাংলাদেশের চেয়ারম্যান এবং ফটিকছড়ি তেলপারই সৈয়দ বাড়ী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন হযরতুল আল্লামা সৈয়দ তাওছিফুল হুদা (মা.জি.আ.)। মাহফিলে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাসুলবাদ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আ.ন.ম আহমদ রেজা নকশবন্দী, গাউছিয়া সমিতি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলীশাহ নেছারী, ভারতের পশ্চিম ত্রিপুরা আগরতলা ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম কাদেরী। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান হারুনী, মাওলানা হাবিবুর রহমান, অধ্যাপক সাইফুল আলম মাসুদ, মাওলানা ইয়াকুব আলী, মাস্টার মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ ফারুক শাহ, মাওলানা মুহাম্মদ আবু জাফর, প্রকৌশলী মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল গফুর এবং মাওলানা শফিউল আলম। সম্মেলনে গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতির কেন্দ্র, মহানগর, জেলা ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ঈমান–আকিদা রক্ষা ও আমলি জিন্দেগী গঠনের ওপর গুরুত্বারোপ করেন। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।












