রাঙ্গুনিয়ায় একটি ওয়ান শুটার গানসহ তিনজন গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৫:২১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান), ৪টি মোবাইল ও ১টি মোটরসাইকেলসহ তিন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ভান্ডারীগেইট এলাকা থেকে তাদের ধরা হয়। গ্রেপ্তারকৃতরা হলেননোয়াখালীর হাতিয়া থানার সুখচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সুখচর গ্রামের মো. ওহাবের ছেলে মো. নাছির (৩৪), একই থানার আফাজিয়া উত্তর চর ইশ্বর রায় গ্রামের বাসু কবিরাজের বাড়ীর মৃত জাকের হোসেনের ছেলে মো. বিটু (২৫) এবং রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামের মৃত ইসলামের ছেলে মাহবুব আলম (২৫)

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এর নির্দেশে জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্রগুলি উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদে খবর পেয়ে পদুয়া ইউনিয়নের ভান্ডারীগেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে অস্ত্রসহ তাদের ধরা হয়। সম্ভবত কোনো এলাকায় ত্রাস সৃষ্টি কিংবা অস্ত্র কেনার উদ্দেশ্যে তারা রাঙ্গুনিয়ায় এসেছে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তাদের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমামলা হচ্ছে আরও ৬টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধনিমতলা বিশ্বরোডে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবক গ্রেপ্তার