রাঙ্গুনিয়ায় ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে পরিচালিত এক অভিযানে ‘বিবিসি২’ নামক ইটভাটাকে এই জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।

আদালত সূত্রে জানা যায়, ইসলামপুর এলাকায় অবৈধভাবে মাটি কেটে পরিবেশের ক্ষতি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার সত্যতা মেলায় এবং প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ইটভাটা কর্তৃপক্ষকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, পরিবেশ রক্ষা এবং সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে পাহাড় বা কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবন্দর থেকে নিলামে মালামাল কিনে দেওয়ার কথা বলে ৬০ লাখ টাকা আত্মসাৎ
পরবর্তী নিবন্ধঅঘোষিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান