রাঙ্গুনিয়ায় অবৈধ বালির ব্যবসা ১২ তারিখের পরে আর হবে না

শিলকে হুমাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়াজুড়ে অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং কেন্দ্রিয় বিএনপির সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি রাঙ্গুনিয়ার বিভিন্ন সমস্যার তুলে ধরে সমস্যা সমাধানে আশ্বাস দেন। গত শুক্রবার দিনব্যাপী উপজেলার শিলক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন তিনি। তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ জানান। এসময় বিভিন্ন পথসভায় বক্তব্যকালে তিনি বলেন, শত নির্যাতনের পরেও গত ১৭ বছর আপনারা আমাদের পাশে ছিলেন। শিলকে নদীর কূল ভেঙে চলেছে গত ১৭ বছর ধরে। গত দেড় বছরে যে যেভাবে পেড়েছে বালির ব্যবসা করেছে। বালি কেটে কেটে নিয়ে পুরো এলাকা ধ্বংস করার নতুন এক পরিকল্পনা করেছে। ওয়াদা করছি, আগামী ১২ তারিখের পরে অবৈধ বালির ব্যবসায় আর হবে না। এসব বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। উপস্থিত ছিলেন ছিলেন অধ্যাপক ইউনুস চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, অধ্যাপক আজম খাঁন, শওকত আলী নূর, নবাব মিয়া চেয়ারম্যান, আবু আহমেদ হাসনাত, শওকত তালুকদার, জামশেদ তালুকদার, মোকাররম হোসেন বান্টু, আবদুল মোতালেব বানু, ফজল সিকদার, খায়েজ আহম্মদ বাচা, আবু বক্কর সিদ্দিক, শাহজাহান সিকদার, মুক্তার হোসেন সুজন, আবুল হোসেন চৌধুরী, সাহাব উদ্দিন, আলী নূর তালুকদার মনি, বাবর আলম তালুকদার, আজম খান, কামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলী, মো. সেলিম, মো. সাগর, মিজানুর রহমান, মো. জোনায়েদ, নিশাত সিকদার, রাকিবুল হাছান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকবি নজরুল একাডেমি চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধসৎ লোকের শাসন প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা রাখতে হবে : ড.মুস্তফা মনোয়ার