রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়া এবং রাঙ্গুনিয়া থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল ও হুমাম কাদের চৌধুরী জয়লাভ করায় শোকরানা মাহফিল স্থানীয় দলীয় কার্যালয়ে গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক মাহবুব ছাফা। পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. মহসিন ও মো. জাহেদের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল শুক্কুর, সাবেক পৌর কাউন্সিলর মো. মফিজুর রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন, পৌরসভা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন, মো. শাহিন, ইলিয়াছ মাহমুদ, জামাল উদ্দিন, মো. মিজান, আবুর ফয়েজ, বীর মুক্তিযুদ্ধা কোরবান আলী, মো. মনির, মো. সেলিম, নুরুল আবছার, মো. নাছের, মো. হিরু, মো. রাজু, আবু বক্কর, মো. মুন্না, মো. আনোয়ার প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন আল কাদেরী। দায়া মাহফিল শেষে এলাকার ২৫০টি দুস্থ পরিবারের মাঝে রান্না করা খাবার পৌঁছে দেয়া হয় এবং স্থানীয়দের দুপুরের খাবার পরিবেশন করা হয়।











